নাটোর প্রতিনিধি-নাটোরের নলডাঙ্গা রেলষ্টেশনে থামানো ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার সময় রঞ্জু হোসেন নামের একজনের ডান পা ও বাম পায়ের আঙ্গুল কেটে পড়ে গেছে।সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে নলডাঙ্গা রেলষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে।আহত রঞ্জু কে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত রঞ্জু (৪৮) উপজেলার নওপাড়া গ্রামের উসমান আলীর ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয়রা জানান,সোমবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার নলডাঙ্গা রেলষ্টেশনে চিলাহাটি হতে খুলনা গামী রকেট মেইল ট্রেন থামে।এসময় নলডাঙ্গা বাজারে যেতে থামানো ওই ট্রেনে নিচ দিয়ে পার হচ্ছিল।এরপর ট্রেন ষ্টেশন থেকে ছেড়ে দিলে রঞ্জুর ডান পায়ের হাটুর নিচে এবং বাম পায়ে আঙ্গুল কেটে পড়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

