মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়।

 গতকাল বৃহস্পতিবার দপুরে শিশু একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি পুরস্কার বিতরণ করেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ-এর সঞ্চালনায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ গোলাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি এম.এ.হাসান সুমন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযোগিদের অভিভাবককগন। মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে এ দিন শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। 

Post Top Ad

Responsive Ads Here