মেহেরপুর জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

মেহেরপুর জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মেহেরপুর হরিসভা মন্দির,কালী মন্দির, নায়েব বাড়ি, হালদার পাড়া, মালোপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম,জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাঃ রমেশচন্দ্র নাথ,সাধারন সম্পাদক অভিজিত বোস সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here