মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন বিক্রির শেষ দিনে ১৩টি পদের বিপরীতে ১৪টি মনোনয়ন পত্র বিক্রী হয়েছে।
গতকাল বুধবার রাতে তহবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডঃ কামরুল হাসান,সদস্য মাহাবুব চান্দু,আব্দুস সালাম সহ এ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামি ১৯ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রাথীূদের তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য,আগামি ৯ নভেম্বর মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

