বাহুবলে শ্বশুর বাড়িতে চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

বাহুবলে শ্বশুর বাড়িতে চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

আজিজুল ইসলাম সজিব,হবিগঞ্জ প্রতিনিধি-বাহুবলে শ্বশুর বাড়িতে চা-শ্রমিক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন। জামাই পরিবারের লোকজনের দাবি শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। তার নাম লোদা সাওতাল (২৬)। তিনি বাহুবলের কামাইছড়া চা-বাগানের লাতু সাওতালের ছেলে। গত বৃহস্পতিবার একই উপজেলার রশিদপুর চা-বাগানে শ্বশুর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, প্রায় ৭মাস আগে লোদা সাওতালের সাথে রশিদপুর চা-বাগানের পরেশ সাওতালের মেয়ে সম্বারী সাওতালের বিয়ে হয়। প্রায় ১৫ দিন আগে স্বামী লোদা সাওতাল ও স্ত্রী সম্বারী সাওতালের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সম্বারী সাওতাল রাগ করে তার পিতার বাড়ি চলে যায়। গত বৃহস্পতিবার সকালে লোদা সাওতাল শ্বশুর বাড়ি যান। সন্ধ্যার দিকে সম্বারী সাওতালের ভাই কার্তিক সাওতাল ফোন করে লোদা সাওতালের বাড়িতে জানান যে, তিনি (লোদা সাওতাল) বিষপান করেছেন। খবর পেয়ে লোদা সাওতালের স্বজনরা সেখানে গিয়ে তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষনা করেন। 
এ ব্যাপারে লোদা সাওতালের বাবা জানান-তার ছেলে হত্যা করা হয়েছে। তিনি মামলা করবেন বলে জানান। অপরদিকে লোদা সাওতালের স্ত্রীর ভাই কার্তিক সাওতাল জানান, তিনি পূজায় ছিলেন। কি ঘটেছিল এ ব্যাপারে কিছু জানেন না।

Post Top Ad

Responsive Ads Here