![]() |
| ফাইল ছবি |
আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার অলিপুরের আব্দুল আহাদ মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মামুন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের মৃত নূর আলী সরদারে ছেলে এবং সদর উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই।
জানা যায়,মামুন মিয়া অলিপুরে প্রাণ আরএফএল গ্র“পে কর্মরত ছিলেন।বাড়ি থেকে গিয়ে অফিস করতেন।তবে প্রায়ই ওলিপুরের উল্লেখিত বাসাটিতে তার বন্ধুদের নিয়ে রাত্রী যাপন করতেন।বৃহস্পতিবার দিবাগত রাতেও সহকর্মীদের নিয়ে ওই বাসায় রাত্রী যাপন করেন। শুক্রবার সকালে স্থানীয় লোকরা মামুনের মরদেহটি বাসার গেটে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
![]() |
| মৃত মামুন |
এ ব্যাপারে স্থানীয়রা আরো জানায়,মামুনের জিহ্বায় কামড় দেয়া অবস্থায় ছিল এবং মৃতদেহ যেভাবে গেইটের সামনে পড়ে রয়েছিল দেখে মনে হয়না স্বাভাবিক মৃত্যু।মৃত মামুন মিয়ার পরিবারের সঙ্গে আলাপ করলে তারা জানান আমার ভাইকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে,আমরা প্রাশনের কাছে দাবী তদন্ত সাপেক্ষ্যে মূল হত্যা কারীকে গ্রেফতার করা হউক।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


