আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর যুব সংগঠন যুবসেনা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ডাঃ অধ্যক্ষ এসএম সরওয়ার। আসনগুলো হলো-ঢাকা-৮, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)।
ঢাকা-৮ আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, হবিগঞ্জ-২ আসনের বর্তমানে সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-৩ আসনের বর্তমানে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। একক নির্বাচন হলে তাদের সাথে ডাঃ এসএম সরওয়ারকে অংশ নিতে হবে।সম্প্রতি ঢাকা সোহরায়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বধীন সম্মিলিত জোটের সমাবেশে তিনি অংশগ্রহণ করেন।
সমাবেশে তার দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহা-সচিব এমএ মতিন এর ছবি সম্বলিত ব্যানার লাগান। ব্যানারে তিনি নিজেকে ক্যান্সার গবেষক হিসেবে উল্লেখ্য করেন।
এ প্রসঙ্গে ডাঃ অধ্যক্ষ এসএম সরওয়ার জানান, ইসলামী ফ্রন্ট সুন্নী আকিদার একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠন। এ দলটি প্রতিক হলো মোমবাতি। সারা বাংলাদেশে এ দলের অগনিত নেতাকর্মীরা রয়েছেন বলে জানান সরওয়ার। তিনি আরো বলেন-গণন্ত্রাতিক রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সকল নির্বাচনেই অংশগ্রহণ করে।
এবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর নেতৃত্বধীন জাতীয় পার্টির সাথে সম্মিলিত জোটে শরীক হয়েছে ইসলামী ফ্রন্ট।এ দলটি বৃহত্তর চট্রগ্রাম বিভাগে শক্তিশালী অবস্থান রয়েছে।
হবিগঞ্জের এ দলের শক্তিশালী অবস্থান রয়েছে। ডাঃ সরওয়ার বলেন-আমার নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য ছিল না। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও মহা-সচিবের নির্দেশেই আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সম্মিলিত জোটের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। পরবর্তীতে মহাজোট হলে দলীয় যে সিদ্ধান্ত আসবে আমরা তা মেনে নেবো।
ডাঃ এসএম সরওয়ার বলেন-গত দু’দিন দলের চেয়ারম্যান ও মহা-সচিবের সাথে চট্রগ্রামে নির্বাচনীয় প্রচারণায় রয়েছি। সেখানে দলের চেয়ারম্যান, মহা-সচিবসহ কেন্দ্রীয় অনেক নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন।

