সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, আপনারা আবার নৌকায় ভোট দিন, শেখ হাসিনা আপনাদের উন্নয়ন দেবে। তিনি বলেন, ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস। এ মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোটদানের আহŸান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। কি করে স্বল্প সময়ে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাচ্ছে? তা অনেক দেশের কাছে বিস্ময়ের ব্যাপার। শেখ হাসিনা মানেই উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল ও দূরদর্শী নেতত্বে দেশ এগিয়ে চলেছে।
আজ রবিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।
মাচ্চর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান নেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফুয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।
এরআগে মন্ত্রী প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত ১৫টি বিভিন্ন কাজের উদ্ধোধন করেন।
এ নির্বাচনী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।


