ফরিদপুর প্রতিনিধি
প্রতিষ্ঠার পর ৭৫ বছর পেরিয়ে গেছে ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারী উচ্চ বিদ্যালয়। তাই নবীন প্রবীন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে রোববার হীরক জয়ন্তী উদযাপন করে বিদ্যালয়টি।
১৯৩৮ সালে স্থাপিত বিদ্যালয়টির হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সকালে একটি বিশাল র্যালী স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে স্কুল ক্যাম্পাসে দিনভর আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান এমপি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর আ অ ম স আরেফিন সিদ্দিকী।
অনুষ্ঠানে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুর রহমান দোলন, প্রাক্তন সচিব মো. হেমায়েত উদ্দিন তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র মো. সাইফুর রহমান সায়ফার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপদি মো. এনায়েত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বিভিন্ন শিক্ষা বর্ষের প্রায পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিতিতে অনেকেই স্মৃতিচারন কালে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এদিকে হীরক জয়ন্তী অনুষ্ঠানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করার কথা রয়েছে আখি আলমগীর, নকুল কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিল্পিরা।#

