সঞ্জিব দাস, ফরিদপুর ঃ
অপেক্ষার পালাশেষে তৃতীয় আসরে ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন ফরিদপুরের সামাজিক সংগঠন “তরুছায়া”।
আজ ২৮ অক্টোবর রোববার বিকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটেএ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীর্ষ ১০ প্রতিষ্ঠানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ফরিদপুর তরুছায়া সংগঠনের সহ-সাংগঠণিক সম্পাদক মো. ইনামুল হাসান মাসুম জানান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলার আয়োজনে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য সারাদেশ থেকে আবেদন করে আড়াই হাজার সংগঠন। এর মধ্যে থেকে প্রথমে সেরা একশও পরে সেরা ৫০ সংগঠন মনোনীতহয়। আর চূড়ান্ত ৫০ সংগঠনের মধ্য থেকে ৩০ সংগঠন পায় ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এর মধ্যে শীর্ষ ১০ প্রতিষ্ঠান প্রধানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে সামাজিক উন্নয়ন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করায় ফরিদপুরের সামাজিক সংগঠন তরুছায়ার প্রতিষ্ঠাতা সভাপতি খালিদ মাহমুদ সজিব এর হাতে “জয়বাংলাইয়ুথ” অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলার পার্টনাররা এসময় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম বাংলাদেশি নারী এভারেস্ট বিজয়ী নিশাথ মজুমদার, নারী উদ্যোক্তা ভাষাণী আক্তার ও দেশের জনপ্রিয় সাঁতারু মাহফুজা খাতুন শীলা।
প্যানেলিস্ট হিসেবে আরো উপস্থিত ছিলেন, উম্মে সায়মা জয়া (২০১৭), আনিস মোরশেদ (২০১৫), কুমার বিশ্বজিৎ (২০১৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আলী ফারহাদ।

