একাদশ জাতীয় নির্বাচন সুনামগঞ্জ (৫) ছাতক-দোয়ারাবাজার আসনে প্রার্থীদের অবস্থান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

একাদশ জাতীয় নির্বাচন সুনামগঞ্জ (৫) ছাতক-দোয়ারাবাজার আসনে প্রার্থীদের অবস্থান

বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক 

হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ টি বড় দলের একাদিক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করে যাচ্ছেন।

 শামীম আহমদ চৌধুরী 

 ছাতক দোয়ারাবাজার আসনে তরুন প্রজন্মের নতুন ভোটাররা চায় পরিবর্তনের ছোয়া বঙ্গবন্ধুর সোনার বাংলা, সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলা গড়তে হলে ছাতক দোয়ারা আসনে নতুন মুখের বিকল্প নেই। বর্তমান শেখ হাসিনার সরকার সারা দেশে উন্নয়ন করলেও ছাতক দোয়ারা বাসী যোগাযোগ অবকাটামো উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তা ঘাটে চলা চলে অনুপযোগী, মানুষের দূর্ভোগ চরমে, মান্ধাতার আমলে বসবাস করছে। তাই ছাতক দোয়ারাবাজার আসনে তরুন প্রজন্ম চায় ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতারা যেন দলিয়
কলিম উদ্দিন আহমদ মিলন 

মনোনয়ন পেতে পারে। ৩ টি বড় দলের একাদিক মনোনয়ন প্রত্যাশী দু উপজেলার হাট বাজার ও ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার দের মন জয় করার চেষ্টা করছেন। এ দিকে ছাতক দোয়ারা সুনামগঞ্জ ৫ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ বিএনপি ও জাতীয় পাটির বার বার নির্বাচিত হয়ে আসছে।
 জাহাঙ্গীর আলম।

 এই আসনের বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গত ২০ অক্টোবর দোয়ারাবাজারে বিশাল জনসভা ও শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এর আগে গত ২রা অক্টোবর রাজপথের সাবেক ছাত্রলীগ নেতা ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরীর দোয়ারাবাজারে বিশাল শোডাউন ও জনসভা করেন।
আব্দুল মজিদ

এদিকে মাঠে রয়েছেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক। তিনি স্কুল জিবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত।ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে মানুষের পাশে পাশে রয়েছেন। তিনি আসাবাদী ডিজিটাল বাংলাদেশ ও নতুন প্রজন্মের তরুন ভোটারদের আশার প্রতিফলন ঘটাতে এবার ছাতক দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নৌকার প্রতিক তাকেই  দিবেন।
মিজানুর রহমান চৌধুরী মিজান

স্থানীয় সুত্রে জানা যায়  বিএনপি থেকেও একাদিক মনোনয়ন প্রত্যাশী সাবেক ৩ বারের সংসদ সদস্য বিএনপির নিবার্হী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক  কলিম উদ্দিন আহমদ মিলন, তিনিও মাঠে রয়েছেন। দলিয় কর্মিদের নিয়ে উঠান বৈঠক, মিটিং গন সংযোগ ও লিফলেট বিতরনের মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষন করছেন।
ফরিদ আহমেদ তারেক

বিএনপির আরেক জাতীয় নিবার্হী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  রাজপথের সাবেক  ছাত্রদল নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান তিনিও দলিয় মনোনয়ন পেতে গনসংযোগ চালিয়ে যাচ্ছে।

এ আসনটিতে জাতীয় পাটি থেকেও দু জন মনোনয়ন প্রত্যাশী তারা হলেন ৯১ সালে জাতীয় পাটি থেকে নির্বাচিত সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ মাষ্টার  তিনি আসা করেন মহাজোট থেকে তাকে মনোনয়ন দিবে। এদিকে জাতীয় পাটিতে আরেক মনোনয়ন প্রত্যাশী হলেন, জাবা মেডিকেলের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তিনিও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

খেলাফত মজলিস থেকেও মনোনয়ন প্রত্যাশী মাওলানা সফিক উদ্দিন, তিনি আলেম উলামাদের নিয়ে দোয়ারাবাজারে গনসমাবেশ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাতক দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসনে বার বার ছাতক থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় তাই দোয়ারাবাজার অনেকটাই পিছিয়ে। দোয়ারাবাসী গুরে দারালে নৌকার প্রতিক নিয়ে পরিবর্তন করা সম্ভব তাই  শক্ত অবস্থানে রয়েছে ফরিদ আহমদ তারেক কারন ছাতকে বিভিন্ন দলের এক ডজন প্রার্থী, সে হিসাবে দোয়ারাবাজার উপজেলায় সে একা  দলিয় মনোনয়ন পেলে দোয়ারা বাসী দলবল নির্বিশেষে তাকে ভোট দিয়ে জয়ী করবে।

Post Top Ad

Responsive Ads Here