সিরাজগঞ্জে লাইট হাউজের এইচআইভি বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

সিরাজগঞ্জে লাইট হাউজের এইচআইভি বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারী সেবামূলক সংস্থা লাইট হাউজের এইচআইভি বিষয়ে জন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বেলকুচি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় হল রুমে বেসরকারী সেবামূলক সংস্থা লাইট হাউজের উদ্যোগে এইচআইভি বিষয়ক জনসচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত সচেতনতা বিষয়ক কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ মাহবুবুর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেল হোসেন, সিরাজগঞ্জ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য এম,এ,মুছা, বেলকুচি শাখার লাইট হাউজের ম্যানেজার শাহীন ইসলাম, সিরাজগঞ্জ জেলা লাইট হাউজের ম্যানেজার জিয়াউল হক, পি, আর এডুকেটর জয়ান উদ্দিন, রবিউল ইসলাম, মুক্তার হোসেন, পি,আর, এসোসিয়েটস ফজলুর রহমান, মাহবুব আলম, মুক্তিরাহী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, মেডিকেল এ্যাসিষ্ট্যান্ড সোহেল রানাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজিবী, শিক্ষক, ইমাম ও এএনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here