বোয়ালমারীতে লাঠি খেলা অনুষ্ঠিত` - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৬, ২০১৮

বোয়ালমারীতে লাঠি খেলা অনুষ্ঠিত`


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর-শিবানন্দপুর মডেল মাদ্রাসায় বৃহস্পতিবার  বিকেলে ১০বছর পূর্তি উপলক্ষে লাঠি খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ সব খেলা-ধূলা অনুষ্ঠিত হয়েছে। 

লাঠি খেলায় অংশ নেয় চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের সুজন শেখের দল ও মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের আ. রাজ্জাক মোল্যা দল। 

বিজয়ী হয় সুজন শেকের দল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডা. মো. শরীফুল ইসলাম। 

মাদ্রাসার সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক গোলাম কবির মোল্যা, শিক্ষক রবিউল ইসলাম, হাফেজ নাসির উদ্দীন, খন্দকার সাজ্জাদ হোসেন শান্ত, ফজলুর রহমান, খন্দকার ওবায়দুর রহমান, মো. আলী আকবার ও আবু সুফিয়ান, জেলা ছাত্রলীগ সদস্য সোহরাব হোসেন, তুহিন বিশ্বাস প্রমুখ। 

Post Top Ad

Responsive Ads Here