বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করেছে বিজিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৬, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করেছে বিজিবি

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে  ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ৭লাখ টাকা আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। শুক্রবার সকালে বেনাপোল সদীপুর পোঁতাপোষ্ট এলাকা থেকে পরিত্যাক্ত ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাঁচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।


৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে পাচার হয়ে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সাদীপুর পোঁতাপোষ্টের সামনে অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির লেন্স নায়েক নুর আলমের নেতৃত্বে ৫ জন ফোর্স সেখানে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করে।আই সিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানান, আটককৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here