মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে শেখ ফরিদ আহমেদ যোগদান করেছেন। মেহেরপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ এখন থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন।
অপর দিকে মোঃ ইবাদত হোসেনকে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)তৌফিকুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানকে মেহেরপুর থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে। এদিকে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নব নিযুক্ত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে শেখ ফরিদ আহমেদ যোগদান করলে তাকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমেদকে ফুল দিয়ে বরন করে নেন এসময় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন,জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম,তৌহিদ মুর্শেদ অতুল,খাজা ময়নুদ্দীন,ইমতিয়াজ আহম্মেদ মিলন,নার্গিস আরা,সামিউন বাসিরা পলি প্রমুখ উপস্থিত ছিলেন ।

