ফরিদপুরে বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৮, ২০১৮

ফরিদপুরে বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

ফরিদপুর প্রতিনিধি -ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের জয়নগর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় স্যালুন ব্যবসায়ী অসিম মহত্তম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সে দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের অমিত মহত্তমের ছেলে। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে বোয়ালমারী আসার সময় জয়নগর বটতলা নামক স্থানে পৌছালে পার্শ্ববর্তী ইট ভাটার একটি ট্রাক অসিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় অসিম গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করায় তারা ময়না তদন্ত ও মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 

Post Top Ad

Responsive Ads Here