বেনাপোল সীমান্তে ফেনসিডিল- মদসহ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১২, ২০১৮

বেনাপোল সীমান্তে ফেনসিডিল- মদসহ মাদক ব্যবসায়ী আটক

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় বোতল ফেনসিডিল ও চার বোতল মদসহ আলমগীর হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।রোববার রাত ৯টার দিকে সীমান্তবর্তী সাদিপুর গ্রামের মোড় থেকে তাকে আটক করা হয়।সে বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের আবুল কালামের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরের মাধ্যমে জানতে পারি এক মাদক ব্যবসায়ী ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে সাদিপুর সীমান্তের গলাচিপা বিজিবি পোষ্টের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল  আইসিপি বিজিবি ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ছয় বোতল ফেনসিডিল ও চার বোতল মদসহ আলমগীরকে আটক করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন  আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here