মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসের আয়োজনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়নতনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা আফিসার মোঃ আপিলউদ্দীনের সভাপতিতে সভার বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাফ-উদদৌলা,শামীম সুলতান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন,আনোয়ার হোসেন প্রমুখ।

