সরিষাবাড়ীতে আওয়ামীলীগের গণমিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

সরিষাবাড়ীতে আওয়ামীলীগের গণমিছিল

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের পক্ষে একসাথে মাঠে নেমেছেন দুই সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৬ নভেম্বর বিকেলে এক গণ মিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিমলা বাজার খালেক প-াজার সামনে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডাঃমুরাদ হাসান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমত আলী, বিআরডিবির চেয়ারম্যান কামাল পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা  প্রমুখ।

সমাবেশে দুই মনোনয়ন প্রত্যাশী তাদের বক্তব্যে বলেন, জামালপুর-৪ আসনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাকেই নৌকার প্রতীকে মনোনয়ন দেবেন- সবাই তার পক্ষেই কাজ করে বিজয় ছিনিয়ে আনবেন।


Post Top Ad

Responsive Ads Here