মেহের আমজাদ,মেহেরপুর-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র কিনেছেন মেহেরপুরে ৭জন মনোনয়ন প্রত্যাশী। গতকাল শুক্রবার সকাল থেকে আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
১ম দিন যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন-সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন,জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড .মিয়াজন আলী, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড.আব্দুস সালাম,সাবেক ছাত্রলীগ নেতা এম.এ.এস ইমন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতি উপ-কমিটির সদস্য আসলাম শিহির।

