মেহের আমজাদ,মেহেরপুর-বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৩ দিন ব্যাপী বৃত্তি পরিক্ষা শুরু হয়।
মেহেরপুর জেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন-এর ৮শ ২৯ জন শিক্ষার্থী কিন্ডার গার্ডেন বৃত্তি পরক্ষিায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১ম শ্রেনিতে ২শ ৮১ জন,২য় শ্রেনীতে ২শ ৫ জন, ৩য় শ্রেনীতে ১শ ৮ জন. ৪র্থ শ্রেনীতে ১শ ১২ জন এবং ৫ম শ্রেনীতে ১শ ২৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা চলাকালে জেলা কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফতাব আলী খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

