মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিবতীহীন ভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৩টি পদের মধ্যে ১২ টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় এ দিন শুক্রবার কেবল মাত্র সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২জন প্রার্থী সহ- সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করেন । মোট ৪শ ৯৯ জন ভোটারের মধ্যে ৩শ ৯৭ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আশিকুর রবিন ২৬৪ ভোট পেয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ১২৮টি ভোট লাভ করে। নির্বাচন পরিচালনা করেন।এ্যাড.কামরুল হাসান,তাকে সহযোগীতা করেন মাহাবুব চাঁদু,আব্দুস সালাম,সাইদ আহম্মেদ প্রমুখ। এদিকে বিনা প্রতিদ্বন্দীতায় যারা জয় লাভ করেছেন তারা হলেন সভাপতি আবু হানিফ,সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুস সামাদ,সিনিয়র যুগ্ম সম্পাদক আলাল মালিথা, যুগ্ম সম্পাদক রনি শেখ,অর্থ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক আসাবুল হক, নির্বাহী সদস্য আব্দুর রহিম, আহম্মদ আলী, মোহাম্মদ আলী, সেন্টু মিয়া ও শহিদুল ইসলাম।

