তৌহিদ হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বাংলাবাজার ব্যবসায়ীদের দ্বিতীয় মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৫, ২০১৮

তৌহিদ হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বাংলাবাজার ব্যবসায়ীদের দ্বিতীয় মানববন্ধন



হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধি-সুনামগঞ্জের দোয়ারার বাংলাবাজারের উদীয়মান তরুণ ব্যবসায়ী তৌহিদ হত্যাকান্ডের বিচার ও খুনীদের ফাঁসির দাবিতে বাংলাবাজার ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাংলাবাজারে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে বিচারের দাবিতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। ব্যবসায়ীদের মানববন্ধনে সর্বস্তরের মানুষের ঢল নামে।


মানববন্ধনে বুধবারের এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের মতই ব্যবসায়ীদের দ্বিতীয় মানববন্ধনেও একই সুর  ব্যানার-ফ্যাস্টুনে লিখা ছিল ‘ভাই হত্যার বিচার চাই,’ খুন হয়েছে আমার ভাই খুনী তোদের রক্ষা নাই, খুনী শামীম ও তার সহযোগীদের ফাঁসি কার্যকর চাই, তৌহিদের ২০ লাখ টাকা গেল কই এসব শ্লোগানে মুখরিত ছিল বাংলাবাজার এলাকা।

ব্যবসায়ীদের মানববন্ধনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বক্তারা বলেন, দোয়ারাবাজার উপজেলায় তৌহিদ হত্যা একটি নজির বিহীন ঘঠনার সুত্রপাত,যা অতিথে কখনও হয়নী। এই বাংলাবাজারের ঐতিহ্য বিনষ্ট কারী খুনি শামীম সহ তার সহযোগীদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে তাদের ফাসি কার্যকরের জন্য আহব্বান জানান। এদিকে টাকার জন্য তৌহিদকে নৃসংস ভাবে হত্যা করা হয়েছে সেই টাকা গেল কই তা খতিয়ে বের করতে হবে পুলিশ প্রশাসনকে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর শামীমের সহযোগী খুনিদের ও অনতি বিলম্বে গ্রেপ্তার করা, ব্যবসায়ীও এলাকাবাসীর দাবী আদায় না হওয়া পর্যন্ত একের পর এক আন্দোলন চালিয়ে জাবেন ব্যবসায়ীরা। প্রয়োজনে তারা উপজেলা ও জেলায় মানববন্ধন কর্মসূচী ডাকদিবেন তারা।

বৃহস্পতিবার বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে বাজার নিরাপ্তা কমিটির সভাপতি উস্তাদ আলীরসভাপতিত্বে ও ব্যবসায়ী সালাউদ্দিন ও জামাল হোসেন এর যৌথ পরিচালনায় 
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, আতাউর রহমান,জাকির হোসেন,বসির আহমদ, নুরুজ্জামান,আব্দুর রাজ্জাক,তোফায়েল আহমদ আনোয়ার হোসেন শাহজাহান ভুইয়া নেওয়াজ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here