মেহেরপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৫, ২০১৮

মেহেরপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে অস্ত্র রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতে বিচারক মোঃ তাজুল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত হাফিজুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাস মহল গ্রামের ইয়ানবীর ছেলে। মামলার বিবরনে জানা গেছে ২০০৯ সালের ২২শে মার্চ গাংনী  র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে খাস মহল গ্রামের হাফিজুল ইসলামের বাড়ি তল্লাশী চালিয়ে দেশি তৈরী ১টি এলজি সাটার গান উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৬। জি আর কেস নং ১০৫/৯। স্পেশাল ট্রাইবুনালে কেস নং ৩৬/৯। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক  তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষের এপিপি এম.এম রুস্তম আলী এবং আসামী পক্ষের এ্যাড. খন্দকার একরামুল হক হিরা আইনজীবীর দায়ীত্ব পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here