মেহের আমজাদ,মেহেরপুর-ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় লাবলু,আরিফুল ও জামাল নামের ৩ ব্যক্তিকে ৩ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতে বিচারক মোঃ তাজুল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত লাবলু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে, আরিফুল তেঁতুলবাড়িয়া গ্রামের সলেমান আলীর ছেলে ও জামাল ছাতিয়ান গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মামলার বিবরনে জানাগেছে ২০১৫ সালের ২৬ মে মেহেরপুর ডিবি’র একটি দল গোপন সুত্রে খবর পেয়ে গাংনী উপজেলার বামুন্দী সাহেবনগর সড়ক থেকে ঢাকা মেট্রো –চ-৫১-৩৩৩৩ মাইক্রো তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৩৭। জি আর কেস নং ১৭০/১৫। স্পেশাল ট্রাইবুনালে কেস নং ৬৭/১৫। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষের এপিপি এম এম রুস্তম আলী ও আসামী পক্ষের মিনা পাল আইনজীবীর দায়ীত্ব পালন করেন।

