দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারের তরুণ ব্যবসায়ী তৌহিদ হত্যাকান্ডের বিচার ও খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বাংলাবাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বিচারের দাবিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে ব্যানার-ফ্যাস্টুনে লিখা ছিল ‘ভাই হত্যার বিচার চাই,’ খুন হয়েছে আমার ভাই খুনী তোদের রক্ষা নাই, খুনী শামীম ও তার সহযোগীদের ফাঁসি কার্যকর চাই, তৌহিদের ২০ লাখ টাকা গেল কই এসব শ্লোগানে মুখরিত ছিল ঘন্টাব্যাপি মানববন্ধন প্রান্তর।
মানববন্ধনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মনু মিয়ার সভাপতিত্বে ও তোফায়েল আহমদ এবং শাহজালালের যৌথ পরিচালনায় এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, রোটারিয়ান নুরুল ইসলাম, জেলা জজকোর্টের এপিপি অ্যাড. সাইদুর রহমান ছায়াদ, মাওলানা আব্দুস ছাত্তার, জামাল উদ্দিন মাস্টার, ফারুক মাস্টার, ডা: সালাহ উদ্দিন, রেজাউল হক প্রমুখ। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আতœ স্বীকৃত প্রধান খুনী শামীম আহমদ এর দ্রæত ফাঁসি সহ তার সহযোগী খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। টাকার জন্য তৌহিদকে নৃসংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। সেই টাকা গেল কোথায় তা খতিয়ে বের করতে পুলিশ প্রশাসনকে সচেষ্ট হতে হবে। খুনী শামীম ও তার পরিবারকে মদদ দাতাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ডাক দেন এলাকাবাসী। বৃহষ্পতিবার তিনটায় বাংলাবাজার ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আহবান করা হয়েছে। বিক্ষোভ সমাবেশে মামলাটি দ্রæত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার দাবি জানানো হয়।


