মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিজয় দিবস বর্ণ্যাঢ্য ভাবে পালনের লক্ষে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করা হয় ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইবাদত হোসেন, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, প্রফেসর হাসানুজ্জামান মালেক,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী,সহ-সভাপতি আব্দুল হালিম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ,শিক্ষক শাশ্বত নিপ্পন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ। প্রস্তুতি সভায় বিজয় দিবস উপলক্ষে ২১বার তপোধ্বনী,স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,শরীর চর্চা প্রদর্শনী,নৌকা বাইচ, প্রীতিফুটবল,আলোক সজ্জা, স্ংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদানসহ বিভিন্ন কমসূচী গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিক,এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

