মেহেরপুর-১ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

মেহেরপুর-১ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন

মেহের আমজাদ,মেহেরপুর-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মেহেরপুর-১আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি মাসুদ অরুন।

 সোমবার দুপুর ১২টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্র কেনার পর এদিন রাতে এক প্রশ্নের জবাবে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন,গনতন্ত্র পূনরুদ্ধার,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগনের ভোটের অধিকার আদায়ের লক্ষে মেহেরপুর-১ আসনে বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন পত্র কিনেছি। মনোনয়ন পত্র সংগ্রহের সময় মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম মেহেরপুর জেলা যবুদলের সভাপতি মোঃ জাহিদুল হক জাহিদ,সহ-সভাপতি মোশারফ হোসেন তপু,সহ-সভাপতি বাবু সাবের,যুগ্ন সম্পাদক সাঈদুর সুজন সহ মেহেরপুর বিএনপি’র দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here