মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান গ্রেপ্তার

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে তিন টার দিকে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেমের নেতৃত্বে উপজেলার বল্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা তাজ উদ্দিন খান মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভি শিক্ষক। সে বল্লভপুর গ্রামের মৃত আবুল হোসেন খান এর ছেলে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খানের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, বিষ্ফোরক ও নাশকতার ৬টি মামলা রয়েছে। মামলায় তিনি দির্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here