ফরিদপুরের সদরপুরে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিলো এসিল্যান্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

ফরিদপুরের সদরপুরে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিলো এসিল্যান্ড


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে সহকারী কমিশনার(ভূমি) এর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল সুলতানা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী। সে সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। ওই সময় মেয়ে প্রাপ্ত বয়স্কা না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না এই মর্মে মেয়ের বাবা  সুরুজ মোল্যার নিকট থেকে মুচলেকা নেয়া হয়। 

বুধবার সকাল ১১টায় সদরপুর ইউনিয়নের সাতরশি গ্রামের সুরুজ মোল্যার মেয়ে সুলতানা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আজিম নগর এলাকার জনৈক পরিবারের সাথে বিয়ের আয়োজন করা হয়েছিল।

সদরপুর থানার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, গোপন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার আমাকে নির্দেশ দিলে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। ওই সময় বিয়ে বাড়িতে থাকা লোকজন কে বাল্যবিয়ের কুফল সর্ম্পকে ও অবগত করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান।

Post Top Ad

Responsive Ads Here