সদরপুর চন্দ্রপাড়া দরবার শরীফের বেছালত দিবস নিয়ে মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

সদরপুর চন্দ্রপাড়া দরবার শরীফের বেছালত দিবস নিয়ে মতবিনিময় সভা


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ (রহ:) (শাহ চন্দ্রপুরী) পীরের ৩৫তম বেছালত দিবস (ওফাৎ দিবস) আগামী ১০ নভেম্বর পালন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ নবেম্বর) বিকেলে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান তালুকদার (মিয়া ভাইজান), সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছমির বেপারী, চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, সমাজসেবক ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম নুরুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।  

Post Top Ad

Responsive Ads Here