মেহের আমজাদ,মেহেরপুর-হেরোইন রাখার দায়ে মতিয়ার রহমান নামের ১ জনকে ৫বছর করে সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর যুগ্ম জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম ওই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান সদর উপজেলার দিঘিরপাড়ার আকবর আলীর ছেলে । মামলার বিবরনে জানা গেছে ২০০৯ সালের ১ অক্টোবর ডিবি পুলিশের ১টি দল দিঘিরপাড়া এলাকা থেকে ২২ পুরিয়া হেরোইন সহ মতিয়ারকে আটক করে। এঘটনায় সদর থানায় একটি মামলা হয়। যার নং- ০১। মামলায় মোট ৭ জন স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষে এপিপি এম.এম. রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. এহান উদ্দীন মনা আইনজীবীর দাীয়ত্ব পালন করেন।

