মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে বিশ্ব এন্টিবায়োটিক জনসচেনতা সপ্তাহ’২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণি সম্পদ বিভাগ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে প্রাণি সম্পদ কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আক্তারুজ্জামান। বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খুরশিদ আলম, সদর উপজেলা উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউদ্দীন প্রমুখ।

