মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১আসনে বিএনপি’র ৮জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
প্রাপ্ত খবরে জানা যায় গতকাল মঙ্গলবার ২য় দিনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে যারা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- পিস এম্বাসাডর ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন,বিএনপি নেতা কর্নেল অবঃ শামস্,আলমগীর খান সাতু,হাফিজুর রহমান হাফি,ওমর ফারুক লিটন,ফয়েজ মোহাম্মদ,কাজী মিজান মেনন ও এ্যাড মোখলেছুর রহমান স্বপন। তবে এ ছাড়াও বিএনপি’র মেহেরপুর-১ আসনের জন্য আরও কয়েকজন মনোনয়ন পত্র কিনতে পরেন বলে জানা গেছে।

