বেনাপোল সীমান্ত থেকে ৫শ পিস ইয়াবা সহ নারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে ৫শ পিস ইয়াবা সহ নারী আটক

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে অভিযান চালিয় ৫শ পিস ইয়াবাসহ জামেনা বেগম (৪৫) নামে একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক জামেনা বেগম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। বুধবার (১৪ নভেম্বর) সকালে সাদিপুর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি।


বিজিবি জানায়,নিজস্ব গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়ার মাধ্যমে খবর পায় একজন নারী ইয়াবা ব্যবসায়ী ভারত থেকে ইয়াবার একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের মধ্য দিয়ে বেনাপোলের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে জামেনা বেগম নামে একজনকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে মহিলা বিজিবি সদস্য দিয়ে তার শরীর তল্লাশি করে ৫শ পিস ইয়াবা পাওয়া যায়। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত ইয়াবাসহ আটক জামেনা বেগমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here