শহিদুল ইসলাম লেবু’র সমর্থনে ঘাটাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

শহিদুল ইসলাম লেবু’র সমর্থনে ঘাটাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহীদুল ইসলাম লেবু’র সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 ৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক। ঘাটাইল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার মো. হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেই সাথে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহীদুল ইসলাম লেবু নমিনেশন পেলে ঘাটাইল উপজেলার সার্বিক উন্নয়ন করতে পারবে। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইল আসন হতে শহীদুল ইসলাম লেবুর জন্য নমিশেন প্রার্থনা করছি।

Post Top Ad

Responsive Ads Here