দোয়ারাবাজারে ৫ টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন মুহিবুর রহমান মানিক এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

দোয়ারাবাজারে ৫ টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন মুহিবুর রহমান মানিক এমপি

হারুন-অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ও দোহালিয়া ইউনিয়নের ৫ টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।

 এসময় তিনি বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার কথায় কাজে বিশ্বাসী কথা দিলে কথা রাখে, আমরা জনগনের সাথে ধুকাবাজির রাজনীতি করিনা। আওয়ামীলীগ সরকার বিদ্যুৎ উৎপাদন করেছে আর বিএনপি সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে কোিেট কোটি টাকা লুটপাট করেছে। একটি গ্রামেও বিএনপির সরকার বিদ্যুতের একটি বাতি জালাতে পারেনি। আওয়ামীলীগ সরকার বিদ্যুৎ উৎপাদন করে আজ প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুতে আলোয় আলোকিত হচ্ছে। কথায় এবং কাজে বিশ্বাসী আওয়ামীলীগ সরকার তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান। । কাটাখালি বাজারে মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরাজ মিয়ার সভাপতিত্বে ও সেচ্ছাসেবকলীগ নেতা অসিত তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেছেন ছাতক দেয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ আহমদ, আবজাল হোসেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, জেলা পল্লি বিদ্যুৎ এর পরিচালক মোহামমদ আলী মিলন, জেলা পল¬ীবিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাস, অব.সেনা সদস্য মো.কালা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী ভুপতি দাস, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কৃপা সিন্দু রায় ভানু, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু, রফিক মিয়া,ফিরুজ আহমদ, মুক্তিযোদ্ধা উস্তার আলী, দেওয়ান তানভির আশরাফি চৌধুরী বাবু, জুনাব আলী, চিত্তরঞ্জন চক্রবর্তী, নাসির উদ্দিন, তাহার উদ্দিন , সফিক মিয়া, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মিনার উদ্দিন, আজাদ মিয়া, দিপক দাস, অজিত চন্দ্র দাস, আকিকুর রহমান আকিক, মাষ্টার সামছুদ্দিন, রহমত আলী, কৃষকলীগের আহবায়ক সহিদুল ইসলাম সহিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো.ছালিক মিয়া, কামরুজ্জামান রুবেল, শাহাব উদ্দিন তালুকদার, আইন উদ্দিন, আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মাসুদ আলম সুজন, রিপন ,এমরান হোসেন,আল-আমিন,আলমগীর ,অমিতাব তালুকদার, অরুন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here