রাঙামাটি জেলা প্রশাসনের গণশুনানী অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

রাঙামাটি জেলা প্রশাসনের গণশুনানী অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রশাসনের মিলনায়তনে এ শুনানী অনুষ্ঠিত হয়। ওইদিন শুনানী পরিচালনা করেন- রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।


এবারের শুনানীতে ২০টি আবেদন জমা পড়ে। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক এসব আবেদনে সাড়া দিয়ে আবেদনকারীদের নানা সমস্যা এবং অভিযোগের কথা মন দিয়ে শুনেন। ভুক্তভোগীদের সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন এবং এ সকল সমস্যা সমাধানে দ্রæত উদ্যোগ নেওয়া হবে  বলে জানান জেলা প্রশাসক ।

এদিকে গণশুনানীর দিনে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ পাঁচজন ছাত্রকে আর্থিক এবং পাঠ্যপুস্তক দিয়ে সহায়তা করেন। এদের মধ্যে দু’জন ছাত্রকে বই এবং তিনজন ছাত্রকে পরিক্ষায় ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here