মেহেরপুরে বেগম রোকেয়া দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

মেহেরপুরে বেগম রোকেয়া দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর-’শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। 

এ দিবসটি পালন উপলক্ষে গতকাল  রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে র‌্যালী ও র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যাালী বের করা হয় । র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে এম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: বিকাশ কুমার দাস,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশকার আলী,কম্পিউটার প্রশিক্ষক জেসমিন খাতুন, রেজবিনা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ট্রেড প্রশিক্ষক দানিয়েল হোসেন ও অফিস সহকারী চাদঁ সুলতানা। 

Post Top Ad

Responsive Ads Here