মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর-‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতা বদ্ধ হই’  এই প্রতিপাদ্যে  মানব বন্ধন, চলচিত্র প্রদর্শন ও ব্যানার ফেস্টুন টাঙ্গানোর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা  হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে মানব বন্ধনে অন্যান্যের মধ্যে জেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান,সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে এম শফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ বিকাশ কুমার দাস, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশকার আলী,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল আহমেদ,মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হেসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here