নোমান এলাকার সন্তানও নন, ভোটারও নন, তিনি বহিরাগত বললেন আফসারুল আমিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

নোমান এলাকার সন্তানও নন, ভোটারও নন, তিনি বহিরাগত বললেন আফসারুল আমিন

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম -১০ আসনে মহাজোট প্রার্থী ডা. আফসারুল আমিন আজ (১৪ ডিসেম্বর) দুপুরে নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ২৫ নম্বর রামপুর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন।

দুই নেতার নেতৃত্বে এই প্রচারণা ও গণসংযোগে নগর আওয়ামী লীগ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ এলাকাবাসীর কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে ঈদগাঁ মোড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ডা. আফসারুল আমিন বলেন, এই আসনের ধানের শীষ প্রার্থী আবদুল্লাহ আল-নোমান এলাকার সন্তান নন। তিনি এই আসনের ভোটারও নন। তার বাড়ি রাউজান। এই এলাকায় তিনি বহিরাগত। আর আমি এই এলাকার আপনাদেরই সন্তান। এলাকার আলো- হাওয়া-জল-মাটি আমার গায়ে। আমি আপনাদের ছেলে হয়ে বিগত সময়ে এলাকার উন্নয়নে নিজেকে নিবেদন করেছি।
এবার যদি আমাকে সুযোগ দেন তাহলে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করে এই এলাকাকে নগরের দর্শনীয় স্থানে পরিণত করবো।
সমাবেশে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না। এই এলাকায় কি উন্নয়ন হয়েছে তা জনগণ দেখছে। আগামীতে যদি আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পায় তাহলে বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নত দেশ।
সমাবেশে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নগর আওয়ামী লীগ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সদস্য বেলাল আহমদ, হালিশহর থানা আওয়ামী লীগ আহবায়ক ফয়েজ আহমদ, আলহাজ্ব আলী আলকারাস, ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক আবুল কাসেম, দিলদার খান দিলু, কাউন্সিলর এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, ফারুক আহমদ, নগর যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, সেচ্ছাসেবকলীগ নেতা লায়ন এম এ নেওয়াজ, সুমন দেবনাথ,তারেক মাহমুদ পাপ্পু, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন আকতার, রাধাদেবী টুন্টু, সাইফুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ বাবু, মাকসুদুর রহমান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here