বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজজীবি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা।

এসময় শহীদ বুদ্ধিজিবীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ।
আরো বক্তব্য রাখেন, প্রণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশ মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীদের পক্ষে সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মামুন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মৎস কর্মকর্তা আইযুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা এনজিও সমন্বয়ককারী মিজানুর রহমান সহ স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা তাদের বক্তব্যে শহীদ বুদ্ধিজিবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং আগামী প্রজন্মকে বুদ্ধিজিবী দিবস সম্পর্কে সচেন করার পরামর্শ প্রদান করেন।

Post Top Ad

Responsive Ads Here