ফরিদপুর এক আসনে ঐক্যবদ্ধ হলো বিএনপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৬, ২০১৮

ফরিদপুর এক আসনে ঐক্যবদ্ধ হলো বিএনপি


ফরিদপুর প্রতিনিধি :  
একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে দ্বিধাবিভক্ত ভুলে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। রবিবার বিএনপির এই তিন নেতা সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শাহ মোহাম্মাদ আবু জাফর, সাবেক সাংসদ  খন্দকার নাসিরুল ইসলাম ও কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ম সম্পাদক ডা. মো. শরীফুল ইসলাম শরীফ এক মঞ্চে উঠেন। 

তিনজনই ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বোয়রামারী পৌরসদরের বিএনপি নেতা কাজী মিজানুর রহমানের বাড়িতে এক সমাবেশে মিলত হন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা শাখা আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, ডা. মো. শরীফুল ইসলাম। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম- সম্পাদক শামচুজ্জামান ঝুনু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুবুর রশীদ হেলাল প্রমুখ। 

এ সময়  বক্তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে শাহ জাফরকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। #

Post Top Ad

Responsive Ads Here