মেহের আমজাদ,মেহেরপুর-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে জেলা স্বেচ্ছা সেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন। অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এম. এ. এস ইমন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান জিপু,স্বেচ্ছাসেবকলীগ নেতা আদনান সুমন, জাহাঙ্গীর হোসেন, বিল্লাল হোসেন, কামাল হোসেন জুয়েল, ইবনে মামুন প্রমুখ।

