মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি-নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোন দল ও মত কিংবা ব্যাক্তি বিশেষ পছন্দের কোন প্রভাব যাতে না পড়ে সে দিকে সতর্ক থাকতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে,এম নুরুল হুদা। তিনি ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে ও যাতে কোন অন্যান্য প্রভাব পড়ে না পরে সে দিকেও নিশ্চিত করারও নির্দেশ দেন।
তিনি মঙ্গলবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনিষ্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ নির্দেশ দেন।
সভায় নির্বাচন কমিশনার অবশরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন, নির্বাচন কমিশনের সচিব মোঃ হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিবিশনের চৌধুরী মোঃ আজিজুল হক হাজারী।
আইন শৃঙ্খলা সভায় তিন পার্বত্য জেলার, তিন জেলা প্রশাসক, তিন পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার, তিন পার্বত্য জেলার বিজিবি কমান্ডার, তিন জেলার পুলিশ সুপার, সহকারী নির্বাচন রিটানিং কর্মকর্তা সহ নির্বাচনে আইন শৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

