সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃনির্বাচনেরর পরিবেশ পরিস্থিতি সঠিক রাখারর নিমিত্তে মোতায়েন করা হয়েছে বিজিব।আগামি ৩০শে ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজশাহীতে প্রায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা মাঠে থাকবে।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ২০ থেকে ২৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রাজশাহী শহর এবং নয় উপজেলায় অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও কয়েক প্লাটুন বিজিবি সদর দফতের রিজার্ভ রাখা হয়েছে। বিশেষ প্রয়োজনে তারা বের হবেন।
বিজিবি সদস্যরা স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ছয়টি নির্বাচনী এলাকার ১০টি পয়েন্টে অবস্থান নেবে। প্রয়োজন অনুযায়ী তারা নির্বাচনী এলাকায় টহল দেবে এবং যে কোন সহিংসতা রোধে ব্যবস্থা নেবে।

