সরিষাবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী জনসভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৮, ২০১৮

সরিষাবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী জনসভা

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ০৫নং পিংনা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ১৭ ডিসেম্বর বিকেলে উপজেলায় পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের নিবার্চনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান। প্রধান অতিথির বক্তব্য ডাঃ মুরাদ হাসান বলেন, গ্রাম হবে শহর এই ¯েøাগান কে সামনে রেখে, মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ, উন্নয়নের দল আওয়ামী লীগ উন্নয়নের ধারা বজায় রাখতে আবারো নৌকার বিজয় দরকার। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। জামাত-বিএনপি আবারো ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন ব্যহত হবে। বাংলাদেশকে শেখ হাসিনা পৃথিবীর বুকে মাথা উচু করে চলতে শিক্ষিয়েছে। বাংলাদেশ আর ভিক্ষুকের জাতি নয়। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। আমি বিগত দিনে আপনাদের পাশে থেকে ক্ষেদমত করেছি। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আমি শাসক নয়, সেবক হয়ে আপনাদের খেদমত করতে চাই। এই বলে আগামী ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের পতাকা তলে একত্রে থেকে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রার্থী ডাঃ মুরাদ হাসান। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আনিছুর রহমান এলিন,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (তারা),জেলা পরিষদের সদস্য ফতেহ লোহানী, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফ পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভা সঞ্চলনা করেন সুজাত আলী অর্নাস কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ।

Post Top Ad

Responsive Ads Here