ফরিদপুর প্রতিনিধি
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর চারটি আসনে মোট ১৭জন প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ১৭ জন এমপি প্রার্থীর মধ্যে এই প্রতিক বরাদ্দ করা হয়।
এসময় অনেক প্রার্থী নিজে থেকে ও অন্য প্রার্থীরা তাদের প্রতিনিধিদের মাধ্যমে জেলা রিটানিং কর্মকর্তা বেগম উম্মে সালমা তানজিয়ার কাছ থেকে তাদের প্রতিক বরাদ্দের ¯িøপটি বুঝে নেন।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর ০২ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদসহ নেতাকর্মিরা, ফরিদপুর ০১ আসনের আওয়ামীলীগের মনজুর হোসেনসহ নেতাকর্মিরা। এছাড়া অন্যরা তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতিক বরাদ্দের ¯িøপটি বুঝে নেন।
যার মধ্যে ছিলেন ফরিদপুর ০৩ আসনের আওয়ামীলীগের স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের পক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে জেলা বিএনপির নেতৃবৃন্দ। ফরিদপুর ০২ আসনের আওয়ামীলীগের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবুসহ নেতাকর্মিরা। ফরিদপুর ০১ আসনের বিএনপির প্রার্থী শাহ মোঃ আবু জাফরের পক্ষে তার নেতাকর্মিরা ও ফরিদপুর ০৪ আসনের আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লার পক্ষে জেলা আওয়ামীলীগের নেতাকর্মিরা।

এদিকে প্রতিক বরাদ্দের পর পরই প্রার্থীর সমর্থকরা মিছিল বের করে এবং পোস্টার টানানো শুরু করেছে ফরিদপুরে। #