টাঙ্গাইলে পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

টাঙ্গাইলে পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপসহ (ঢাকা মেট্রো- ন-১৪-৬৮২৩) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 ৮ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১২ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতা হচ্ছে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার চর নিউটন গ্রামের মো. সালাদ্দিন খানের ছেলে মাসুম খান (২২) ও জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে মো. নাজমুল হোসেন (২০)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের অফিচার্জ ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ৫-১২ ডিসেম্বর পর্যন্ত আমাদের বিশেষ অভিযান চলবে। সেই অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাবনা বাইপাস এলাকা হতে দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here