জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকালে ঘাটাইল কিন্ডারগার্টেন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হামিদের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান খান।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সরকার, ক্রীড়া সম্পাদক শফিক, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক দুলাল হোসেন, উপেজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দেওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদার, দেওলাবাড়ী ইউনিয়নের সভাপতি গোলাম রব্বানী, জামুরিয়া ইউনিয়নের সভাপতি শামছুল আলম, ধলাপাড়া ইউনিয়নের সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

